বাংলার বাউল ফকির সংস্কৃতির প্রাচীন উৎস থেকে বিবর্তনের প্রতিটি ধাপ—এই দুই ধারার পারস্পরিক সম্পর্ক, এপার-বাংলা ওপার-বাংলা জুড়ে তার ভৌগোলিক বিস্তৃতি, বাউল ফকির সাধনার গূঢ় গভীর দর্শন, সেই সাধনায় নারীর ভূমিকা, নারীর ক্ষমতায়ন —ইত্যাদি সমস্তই এই গ্রন্থের প্রথম পর্বে আলোচিত হয়েছে।
গ্রন্থের দ্বিতীয় পর্বে ধরা আছে সাধক আজাহার ফকিরের গান এবং গোড়ভাঙা কেন্দ্রিক ফকিরি সাধনার দীর্ঘ ইতিবৃত্ত। এছাড়া বাউল-ফকির ধারাটি সাধনার পথ থেকে ক্রমশ কীভাবে শিল্প ও বিপণনের বাজারে নিজেকে মেলে ধরেছে, এবং বাউল ফকিরের বর্তমান উত্তরাধিকারীরা এই শিল্পকে কীভাবে মূল্যবান সাংস্কৃতিক পণ্য হিসেবে তাকে বাজারজাত করেছে, তারও অনুপুঙ্খ ইতিহাস ধরা আছে এই পর্বে।
তৃতীয় পর্বে আছে মনসুর ফকির থেকে শুরু করে একালের কয়েকজন বিশিষ্ট বাউল-ফকির শিল্পী ও সংগঠকের মূল্যবান সাক্ষাৎকার।
Purchase & earn 11 Coins!
100 other looking at this product!
Reviews
There are no reviews yet.